শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

এনআরসি প্রত্যাহারে জীবন দিতে প্রস্তুত মমতা

 

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লাশের উপর দিয়ে এ আইন প্রয়োগ করতে হবে সরকারকে। সোমবার দুপুর ২টার দিকে জোড়াসাঁকো মঞ্চে এ কথা বলেন তিনি।

পুলিশের কড়া নিরাপত্তায় দুপুর ১টায় মমতার নেতৃত্বে তৃণমূলের একটি মিছিল রেড রোডের অম্বেডকর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পৌঁছায়। জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে সাক্ষী রেখে তিনি বলেন, ‘একসময় যখন বঙ্গভঙ্গ হয়েছিল, হিন্দু মুসলিমের হাতে রাখি পরিয়ে ‘বাংলার মাটি-বাংলার জল’ গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ। আর আজ বিজেপি ক্ষমতায় এসে নিজেদের আকাশের চেয়েও বড় ভাবছে।’

তিনি বলেন, হিন্দুস্তান যদি কেবল হিন্দুদের হয় তাহলে সবাইকে সঙ্গে নিয়ে বিকাশ সম্ভব নয়।

সহিংসতা বন্ধে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, ‘কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না। অধিকাংশ ট্রেন ভারত সরকার বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বারবার বলছি, ট্রেনে আগুন দেবেন না। পোস্ট অফিসে আগুন দেবেন না। রাস্তায় আগুন দেবেন না।’

মমতা এই আইন প্রত্যাহারের আশ্বাস দিয়ে বলেন ,‘ যতক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকব।’

মিছিল সম্পর্কে তিনি বলেন, এই মিছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হলেও তারা সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কেননা দেশ বিপদে পড়লে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হয়।

উল্লেখ্য, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন আনতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি উত্থাপন করেন সম্প্রতি। ভারতীয় পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার অনুমোদনের পর স্থানীয় সময় গত বৃহস্পতিবার মধ্যরাতে নাগরিকত্ব বিলটিতে সম্মতি প্রদান করেন দেশটির রাষ্ট্রপতি। এরপর থেকেই দেশজুড়ে চরম বিক্ষোভ শুরু হয়।

সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত খবর