শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রাশিয়া-যুক্তরাষ্ট্রের ফল ভোগ করছে সারা বিশ্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্রের ফল ভোগ করছে সারা বিশ্ব। আজ শনিবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ব পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির পর আরেকটা আঘাত এসেছে। আর তা হলো এই ইউক্রেন যুদ্ধ। সঙ্গে সঙ্গে আবার আমেরিকা দিল রাশিয়ার ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা)। ডলারে যে আদান-প্রদান, সুইফট বন্ধ করে দেয়া হলো। এতে আমাদের মতো দেশই শুধু না, উন্নত দেশের কথাই বলব, সবাই কিন্তু ভুক্তভোগী।

তিনি আরও বলেন, এই একটি সিদ্ধান্তের কারণেই কিন্তু আমাদের সার কেনা বা খাদ্য কেনা বা জ্বালানি তেল কেনা সব ক্ষেত্রেই কিন্তু বাধাগ্রস্ত হতে হচ্ছে। সারা বিশ্বই আজকে একটা বিভীষিকার মধ্যে পড়ে গেছে। আমি মনে করি যে, কেউ যদি মনে করেন যে একটি স্যাংশন দিলেই যদি একটা দেশকে শিক্ষা দেয়া গেল, সে শিক্ষা যেটা দিল, সেই শিক্ষা কিন্তু এখন সবাই ভোগ করছে। সবাই এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সম্পর্কিত খবর