down of head

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

রাজশাহীদে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগির উদ্ধার শেষে সোমবার সকাল সাড়ে ১০টায় বনলতা ট্রেনটি রাজশাহী ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকালে সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল  বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি সোমবার সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় ট্রেনের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতির ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়। ইঞ্জিনের সঙ্গে ছিল মাত্র তিনটি বগি। এই বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। বগি উদ্ধার শেষে সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সম্পর্কিত খবর