শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজবাড়ীতে আইলান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাহেন্দ্র উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বাস মালিক সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই মাহেন্দের যাত্রী।

নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামের নজরুল জোয়ার্দারের ছেলে আজিজুল জোয়ার্দার (৩০) ও একই উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের আতিয়ার রহমানের ছেলে মতিউর রহমন (৪৫)। আর আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা থেকে ঈদ উপলক্ষ্যে বাড়িতে ফিরছিলো এরা। ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটে এসে মাহেন্দ্রে ওঠে। ভোর সাড়ে পাঁচটার দিকে মাহেন্দ্রটি রাজবাড়ি শহরের বাস মালিক সমিতির সামনে এসে রাস্তার মাঝখানে আইলান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ব্রাদার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার আগেই দুইজন মারা যায়। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত একজনের অবস্থা খারাপ ছিল তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর