রাজনগর-মানিকনগর এলাকায় গবাদি পশুর হাটের সিদ্ধান্তে সন্তুষ্ট এলাকাবাসী
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজনগর-মনিকনগর গবাদি পশুর হাট সোমবারে মিলানোর বিষয়ে সকলের ঐক্যমতে এলাকা স্বস্তির নিঃশ্বাস।
চররাজনগর-মানিকনগর ঐতিয্যবাহী গবাদিপশুর হাটকে সর্বাত্নকভাবে সফল করার লক্ষ্যে জামির্ত্তা ও চান্দহর ইউনিয়নের সকল গবাদিপশু ব্যবসায়ী,এলাকার যুবক,মুরুবিগন, সাংবাদিক,ইজারাদার আফজাল হোসেন মেম্বার ও সবর্পরি দুই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল হোসেন মোল্লা এবং জনাব শওকত হোসেন বাদল সাহেবের উপস্থিত একটি যুগান্তকারী ও ফলপশু আলোচনা সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে শুরু হওয়া আলোচনায় অত্রএলাকার গবাদি পশু ব্যবসায়ীদের প্রাণের দাবী প্রতি সোমবারে মিলানোর দাবী ওঠে।আলোচনা সময় যতই বাড়তে থাকে উপস্থিত সকলের মাঝে সোমবারে হাট মিলানোর বিষয়ে দাবীটি গনজোয়ারে রুপ নেয়।
পরিশেষে দাবীকৃত সোমাবারের বিষয়টিকে দুই চেয়ারম্যান একাত্ততা প্রকাশ করে আইন গত দিকটির বিষয়ে গুরুত্বারোপ করেন এবং মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের আশ্বাস প্রদান করেন।
ঐতিহ্যবাহী পুরোনো এ হাটটি সকলমহলের সহযোগিতায় মিলানোর খুশিতে এলাকায় ব্যপক আমেজের সৃষ্টির হওয়ার পাশাপাশি এলাকায় স্বস্তি ফিরে এসেছে।



