শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

রাজধানীর রামপুরায় মাথায় ক্রেন ভেঙে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর রামপুরা বনশ্রীতে নির্মাণাধীন ভবনের উপর থেকে ক্রেন ভেঙে মাথায় পড়ে মো. নুর আলম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নুর আলমের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা এলাকায়। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় এই ঘটনা ঘটে। নিহত আলমের সহকর্মী জসিম বলেন, নুর আলম সিমেন্টের মিক্সার মেশিনে কাজ করছিলেন। এ সময় ক্রেন ভেঙে নূর আলমের উপরে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পর্কিত খবর