শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

রাজধানীর গরুর হাটে ক্রেতা নেই

রাজধানীর বিভিন্ন হাটে গরুতে ভরে গেলেও ক্রেতাদের আগমন তেমন একটা দেখা যায়নি।

সোমবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা গরু নিয়ে এসেছেন। তবে ক্রেতাদের আগমন না থাকায় অলস সময় কাটাচ্ছেন তারা।

বিক্রেতা ও পাইকাররা বলছেন, হাটে অধিকাংশ গরু চলে এসেছে, কয়েক দিনের মধ্যে আরও আসবে। তবে ক্রেতার আগমন খুবই কম। তারমধ্যে আনুষ্ঠানিকভাবে এখনও বিক্রি শুরু হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যে ক্রেতা বাড়বে।

ময়মনসিংহ থেকে গরু নিয়ে আসা তোফায়েল বলছেন, তিনি ২৫টি গরু নিয়ে এসেছেন। হাটে আরও অনেক গরু এসেছে, তবে এখনও বিক্রি শুরু হয়নি। ঈদের দুই থেকে তিনদিন আগ থেকে মূলত বিক্রি শুরু হবে।

বিক্রেতারা বলছেন, পশুর খাদ্যের খরচ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এবার বেশি দামে ক্রেতাদের গরু কিনতে হবে। কারণ, আমাদেরকেই বেশি দামে গরু কিনতে হয়েছে। তারমধ্যে গরু আনতে ট্রাক ভাড়া, রাস্তার খরচসহ নিজেদের থাকার খরচও আছেই। সবকিছু মিলিয়ে এবার গরুর দাম বেশি যাবে।

ইজারাদাররা বলছেন, যাবতীয় সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। গরু বিক্রেতাদের জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে এখনও সেভাবে ক্রেতা আসতে শুরু করেনি। দুই-তিন দিনের মধ্যেই হাট জমে উঠবে।

সম্পর্কিত খবর