শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

বিমানের হজ ফ্লাইট সম্পন্ন, ফিরতি ফ্লাইট ১৪ জুলাই

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি বছরের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। বিমান এ বছর ৮৭টি ফ্লাইটে ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দিয়েছে।

হজ অফিস জানায়, সোমবার পর্যন্ত বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফ্লাইনাসের এক্সওয়াই-৫৩৮৮ ফ্লাইটটি এবারের হজের শেষ ফ্লাইট হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, রোববার (৩ জুলাই) সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছে। এবার প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট (সৌদি থেকে ফাঁকা ফিরেছে) ও ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছর কোনো লিজ না নিয়েই চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে বিমান। বিমানকর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি বলেও জানান তিনি।

আগামী ১৪ জুলাই থেকে বিমানের পোস্ট-হজ ফ্লাইট শুরু হবে।

সম্পর্কিত খবর