শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

রণবীরকে ছাড়তে ক্যাটরিনাকে সাবধান করেছিলেন ইমরান হাসমি!

দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৬ সালে যে যার পথ আলাদা করে নিয়েছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ভক্তরা ভেঙে পড়লেও আবার পরবর্তী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন তার। ক্যাটরিনা এখন ভিকি কৌশলকে নিয়ে সুখী। আর রণবীর সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

তবে একটা বিষয় নিয়ে আজও চর্চা হয়। আলিয়া ভাটের চাচাতো ভাই ইমরান হাসমিই নাকি ক্যাটরিনাকে পরামর্শ দিয়েছিলেন, রণবীরকে ছেড়ে আসার জন্য। করন জোহরের এক চ্যাট শোতে ইমরানকে বলা হয়েছিল, রণবীর এবং ক্যাটরিনাকে তিনি কী পরামর্শ দিতে চান? তখন ‘মার্ডার’ এর নায়ক রণবীরকে পরামর্শ দেন, ‘নারীদের নিয়ে খেলা বন্ধ করো।’ আর ক্যাটরিনার উদ্দেশে তিনি বলেন, ‘রণবীরকে ছাড়ো।’

রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফকে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‌‘জগ্গা জাসুস’-এ। তারপরই দুজনের পথ আলাদা হয়ে যায়। তবে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর ও ক্যাট।

সম্পর্কিত খবর