down of head

যে কারণে ১২ দিন বন্ধ ছিল পেঁয়াজ আমদানি

পূর্বের আমদানিকৃত পেঁয়াজ বিক্রি না হওয়ায় দীর্ঘ ১২ দিন বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুরে বন্দর দিয়ে এ পেঁয়াজ আমদানি শুরু হলে ৩টি ট্রাকে ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন ঊর রশীদ বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজের ইমপোর্ট বন্ধ হয়ে যাবে- এ খবরে বন্দরের আমদানিকারকরা অতিরিক্ত পেঁয়াজ আমদানি করেন। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের বাজারে ধস নেমেছিল। ক্রেতা না থাকায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাওয়ায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হন। ইতোমধ্যেই বন্দরে আমদানিকারকদের গুদামে পেঁয়াজের মজুদ শেষ হয়ে গেছে। তাই আবারো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এতে রমজানে পেঁয়াজের দাম বাড়বে না- দাম নাগালের মধ্যেই থাকবে।

 

সম্পর্কিত খবর