শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যে কারণে এক ব্যক্তিকে অন্ধ করে দেওয়ার নির্দেশ দিল আদালত

ইরানের এক ব্যক্তিকে অন্ধ করে দেওয়ার শাস্তি দিয়েছে দেশটির একটি আদালত। প্রতিবেশীর এক চোখ অন্ধ করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয় বলে রোববার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরানে প্রতিশোধমূলক সাজা দেওয়া আইনসিদ্ধ। সেই আইনের ভিত্তিতেই ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে তেহরান প্রদেশের উপকণ্ঠে ফারশান এলাকায় ও ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর দ্বন্দ্ব শুরু হয়। এতে তার প্রতিবেশীর এক চোখ নষ্ট হয়ে যায়। চোখ হারিয়ে তেহরানের একটি আদালতে অভিযোগ করেন ওই ব্যক্তির প্রতিবেশী।

তবে অভিযুক্ত ব্যক্তির এক চোখ নাকি দুইচোখই অন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়নি।

ইরানের বিচারব্যবস্থায় অন্ধ করে দেওয়ার নজির আছে। ২০০৮ সালে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে অন্ধ করে দেওয়ার আদেশ দেয় আদালত। অবশ্য যিনি অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন তিনি শেষ মুহূর্তে অপরাধীকে ক্ষমা করে দেওয়ায় সাজা থেকে বেঁচে যান অভিযুক্ত ব্যক্তি।

কিন্তু ২০১৫ সালে আদালতের নির্দেশে অ্যাসিড হামলায় অভিযুক্ত এক ব্যক্তির চোখ নষ্ট করে দেন চিকিৎসকরা। এই ঘটনার বছরখানেক পর নিজের চার বয়সী ভাগ্নিকে অ্যাসিড ছুড়ে চোখ নষ্ট করে দেওয়ার অপরাধে আরেক ব্যক্তিকে একই সাজা দেয় আদালত।

ইসলামী বিপ্লব পরবর্তী ইরানে আইন শৃঙ্খলা বজায় রাখতে নিষ্ঠুর শাস্তির বিধানের অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন দেশের সরকার।

সম্পর্কিত খবর