শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আমি এমন কিছু করব যাতে আপনি গর্বিত হবেন: শাহরুখপুত্র

এনসিবি সূত্র জানিয়েছে, সমীরের কাছে নিজের ভুল স্বীকার করেছেন আরিয়ান। শুধু তাই নয়; এমনটির পুনরাবৃত্তি আর কখনও হবে না বলেও অঙ্গীকার করেছেন তিনি। আরিয়ান বলেছেন, ‘আমি একদিন এমন কিছু করব, যাতে আপনি গর্বিত হবেন’।

এদিকে ভারতের সেরা আইনজীবী সতীশ মানিশিন্দেকে নিয়োগ দিয়েও ছেলে আরিয়ানের জামিন করাতে পারেননি শাহরুখ খান।

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) যুক্তির কাছে বারবারই হেরেছেন তিনি। যে কারণে মুম্বাইয়ের আর্থার রোডের হাইপ্রোফাইল জেলই এখন আরিয়ানের ঠিকানা। শাহরুখপুত্রের পরিচয় এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’।

জানা গেছে, কারাগারের প্রকোষ্টে মনোবিদ দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে আরিয়ান এবং তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে।

এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন আরিয়ান। উল্লেখ্য, এই সমীরই মাদক পার্টির খবর পেয়ে ছদ্মবেশে সেই প্রমোদতরীতে উঠেছিলেন।

দু’সপ্তাহ ধরে কারাবন্দি আরিয়ান। দুবার নাকচের পরও গত ১৪ অক্টোবর আরিয়ানের জামিন আবেদন করেন তার আইনজীবী। সেটিও নাকচ হয়ে যায়। ২০ অক্টোবর এনডিপিএস আদালতে ফের জামিনের শুনানি হবে তার।

ততদিন পর্যন্ত ৯৫৬ নম্বরের সাদা-কালো পোশাকেই থাকতে হবে আরিয়ানকে। এদিকে করোনাবিধির কারণে বাবা শাহরুখ খান ও মা গৌরির সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না আরিয়ান। সে জন্য মন ছটফট করছে ২৩ বছরের এই যুবকের।

অবশ্য ভিডিওকলে আরিয়ানকে বাবা-মায়ের সঙ্গে ১০ মিনিট কথা বলার সুযোগ করে দিয়েছিল কারা কর্তৃপক্ষ। হাজতে বসে মোবাইল স্ক্রিনে বাবা-মাকে দেখে অঝোরে কেঁদেছেন আরিয়ান। ছেলের এই দুর্দশা মেনে নিতে পারছেন না গৌরি খান। মানত করেছেন, যতদিন না ছেলেকে ছাড়িয়ে আনতে পারবেন, কোনো মিষ্টি খাবার ছোঁবেন না।

সম্পর্কিত খবর