মোহনপুর পর্যটনে ছাড় পাবেন এনআরবি ব্যাংকের গ্রাহকরা
এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াদুদ ও মোহানপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান গ্রাহকদের সুবিধার্থে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা মোহনপুর পর্যটন কেন্দ্রে ছাড় পাবেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাকীর আমীন চৌধুরী, মোহনপুর পর্যটনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আবু জাফর ও পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং ব্যাংকের কার্ড ডিভিশনের ইনচার্জ মো. জাকীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।


