শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দুদিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে ২৮ নভেম্বর

দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট (আইআইএস) ২০২১। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। দেশের সম্ভাব্য খাতের সম্ভাবনাগুলো তুলে ধরে বিদেশী বিনিয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য।

সরাসরি ও ভার্চুয়াল, দুইভাবে এ সম্মেলনে যুক্ত হবেন অংশগ্রহণকারীরা। সম্মেলনের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও অংশ নেবেন খাতসংশ্লিষ্ট দেশী-বিদেশী অতিথিরা।

দুইদিনের সম্মেলনে প্রতিদিনই একটি সেশন থাকবে, যেখানে ১১টি সম্ভাব্য খাতের সম্ভাবনাগুলো নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন। দ্বিতীয় দিনে একটি টেকনিক্যাল সেশনও থাকবে। সংশ্লিষ্ট সেক্টরের মন্ত্রী ও পরামর্শকরা এতে মূল বক্তব্যগুলো তুলে ধরবেন। সেখানে এসব খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হবে।

আইআইএস ২০২১-এর মূল উদ্দেশ্য বাংলাদেশকে বিশ্বের দরবারে সবচেয়ে লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচিত করা। দুইদিনের সম্মেলনে বাংলাদেশকে বেসরকারি বিনিয়োগ ও সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) জন্য একটি আদর্শ ক্ষেত্র হিসেবে তুলে ধরা হবে।

এ সম্মেলনের মূল লক্ষ্য থাকবে নীতি পরিবর্তনের অগ্রগতি প্রদর্শন ও বেসরকারি খাতের ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত, পরিকল্পিত বিনিয়োগ বৃদ্ধির জন্য বরাদ্দ রাখা জমি বা ইপিজেডের মতো ক্ষেত্র, পার্ক ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রস্তুতি প্রদর্শন, বিনিয়োগকারীদের কাছে বড় ও বর্ধনশীল বিনিয়োগ বাজার তুলে ধরা। কভিড-১৯ মহামারীর প্রতিকূলতার পরও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও দ্রুত পুনরুদ্ধার প্রদর্শন করা। এছাড়া সম্ভাব্য বিনিয়োগ প্রতিশ্রুতিতে সরকার কী পরিমাণ সমর্থন দিচ্ছে সেটিও জানানো হবে।

সম্মেলন সম্পর্কে বিডা বলছে, গোল্ডম্যান স্যাকস বাংলাদেশকে পরবর্তী ১১টি উদীয়মান অর্থনীতির একটি হিসেবেই চিহ্নিত করেছে। ২০১৯ অর্থবছরে বেশ প্রশংসনীয় হারে দেশের অর্থনীতি বৃদ্ধি পায়। সে সময় হারটা ছিল ৮ দশমিক ৫ শতাংশ। করোনা মহামারীর মধ্যেও ২০২০ অর্থবছরে অর্থনৈতিক উন্নয়ন হয় ৩ দশমিক ৫১ আর ২০২১ অর্থবছরে হয় ৫ দশমিক ৪৭ শতাংশ। ২০২২ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাও বেশি। স্থিতিস্থাপক অর্থনীতি ও সমাজ হিসেবে নিজেকে প্রদর্শনও করতে চেষ্টা করছে দেশটি। সরকারও নানা সুবিধা উপভোগের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ সম্মেলন।

বিডার আয়োজনে এই সম্মেলনে সহযোগী হিসেবে থাকবে বেজা, বেপজা, পিপিপিএ, বিএইচটিপিএ ইত্যাদি। এছাড়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ও ইউকেএইডের সহায়তায় সম্পন্ন হবে এ সম্মেলন।

সম্পর্কিত খবর