শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

মুজিব উদ্যানেই শায়িত হবেন জয়নাল হাজারী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর জানাজা ও দাফন মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানান, আগামীকাল বিকাল সাড়ে ৪টায় বাদ আসর ফেনী পাইলট হাইস্কুল মাঠে জয়নাল হাজারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরের মাস্টারপাড়ায় মরহুমের ইচ্ছানুযায়ী নিজ বাড়ির আঙ্গিনায় মুজিব উদ্যানে তার লাশ দাফন করা হবে।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

উল্লেখ্য ফেনীর রাজনীতিতে এক সময়ের সবচেয়ে আলোচিত চরিত্র জয়নাল হাজারী তার গোটা রাজনৈতিক জীবন কাটিয়েছেন ফেনী শহরের মাস্টার পাড়ায়। সেখান থেকেই তিনি সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। নিজ বাড়ির সামনে তিনি সেখানে তৈরি করেছেন দৃষ্টিনন্দন মুজিব উদ্যান। বঙ্গবন্ধুর নামে গড়া ওই উদ্যানে সবসময় আড্ডা দিতেন জয়নাল হাজারী।

সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল হাজারী। নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

জয়নাল আবেদীন হাজারী ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

সম্পর্কিত খবর