শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের সতর্ক করলো সরকার

মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। বুধবার (২৯ জুন) সতর্কতা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, কর্মী প্রেরণ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সই করা সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশী কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেভিসহ মালয়েশিয়ায় প্রদেয় সকল খরচ কর্মী গ্রহণকারী নিয়োগকারী কোম্পানি বহন করবে।

আরও বলা হয়, প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটি’র ডাটাবেজে নাম নিবন্ধনের জন্য একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার হয়েছে। এ নিবন্ধন বৈদেশিক কর্মসংস্থানের সহায়ক। তবে কর্মসংস্থানের নিশ্চয়তা নয়।

সতর্কবার্তায় আরও যা যা বলা হয়—

বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন ছাড়া কোনও কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন না। তাই মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটমেন্ট এজেন্টের সঙ্গে সকল আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে।
পাসপোর্টসহ মূল্যবান ডকুমেন্ট অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্বত্বভোগীরা নিরাপদ অভিবাসনের অন্তরায়। তাদের পরিহার করুন।
শোনা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতারণামূলকভাবে প্রচারনা চালাচ্ছেন এবং সরকারি অনুমোদন ছাড়াই লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনুমোদনবিহীন বিজ্ঞাপন, প্রতিষ্ঠান ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকুন।
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে অবৈধ ও আগাম লেনদেনে সম্পৃক্ত দায়ী রিক্রুটিং এজেন্সি বা তার প্রতিনিধি, ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-সহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতারণা থেকে বাঁচতে সকল দেশের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করবেন। অবশ্যই মানি রিসিপ্ট সংরক্ষণ করবেন।

এছাড়া, মালয়েশিয়াসহ বিদেশ গমন সংক্রান্ত যেকোনও পরামর্শের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রয়োজনে www.bmet.gov.bd ভিজিট করে বা ০৮০০০১০২০৩০ (টোল-ফ্রি) নম্বরে কল করে তথ্য ও পরামর্শ নেওয়া যাবে।

সম্পর্কিত খবর