শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

মামিকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, হরলিক্স গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় জিকিরের অনুষ্ঠান থেকে মামিকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় হরলিক্স মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরলিক্স উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী ঢাকা থাকার কারণে অভিযুক্ত তাদের বাজার করে দিতেন। কিছুদিন ধরে তিনি ভুক্তভোগী নারীকে বাজে প্রস্তাব দিচ্ছিলেন। ওই নারী রাজি না হওয়ায় তাকে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এসময় ওই নারীর চিৎকারে অন্যরা এগিয়ে এলে ঘটনাস্থলেই অভিযুক্ত হরলিক্স মিয়াকে ধরে থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হরলিক্স তার মামিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর