শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বললেন প্রধানমন্ত্রী
‘মানুষের জীবনের বিভিন্ন ঝুকি এড়াতে এই বীমা সহযোগিতা করে’

আজ ১ মার্চ শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বীমা দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। এসময় তিনি রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, এর থেকে কষ্টের আর কী হতে পারে?

প্রধানমন্ত্রী বলেন, এই মাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসে আমরা স্বাধীনতা অর্জন করি, এই মাসেই জন্ম নেন আমাদের মহান নেতা। ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করা হয়েছে, এটি আমাদের জন্য স্বরণীয় একটি বিষয়। বীমা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের বিভিন্ন ঝুকি এড়াতে এই বীমা সহযোগিতা করে।

এসময় প্রধানমন্ত্রী ২টি গ্রুপে রচনা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ২টি লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা ব্যবসার বিকাশে অবদানের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানসূচক ক্রেস্ট পেয়েছে। পুরস্কারপ্রাপ্তরা পরে প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ, আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বীমা খাতের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী ব্যাংক বীমা সেবারও উদ্বোধন করেন যা সরাসরি ব্যাংক থেকে বীমার প্রিমিয়াম প্রদানের সুবিধা প্রদান করে। অর্থ মন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এই বছর বীমা দিবসের প্রতিপাদ্য ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। তাই সরকার প্রতিবছর ১লা মার্চকে জাতীয় বীমা দিবস পালিত হয়। সরকার পরবর্তীতে দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মরণে “জাতীয় বীমা দিবস” কে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।

সম্পর্কিত খবর