শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

এস এম নুরুজ্জামান :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে এ দেশের গণ মানুষের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করা। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে শামিল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। অর্থনৈতিক উন্নয়নের এ পথ পরিক্রমায় বীমা অন্যতম অনুসঙ্গ।

আজকের এই দিনে আমি গভীরভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বীমা পেশায় ছিলেন বলেই আজকের এই দিনটি আমরা পেয়েছি। বীমা দিবসের শপথ হোক দ্রুত বীমা দাবী পরিশোধের। বীমা দিবস সকল বীমা পেশাজীবিদের একটি আনন্দের দিন।

ঈষধরস শব্দের আভিধানিক অর্থ দাবী উত্থাপন করা, শর্তানুসারে প্রাপ্য অর্থের পরিমাণ চাওয়া ইত্যাদি। কিন্তু জীবন বীমার ক্ষেত্রে ঈষধরস বলতে বীমা গ্রহীতার জীবনের কোন ক্ষতি বা বীমা গ্রহীতার মৃত্যুতে বীমাকারী কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণকে বুঝায়। জীবন বীমার ঈষধরস বা দাবী কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন- মেয়াদোত্তর দাবী, মরণোত্তর দাবী, অঙ্গহানী বা বিকলাঙ্গ দাবী, প্রত্যাশিত দাবী, গুরুতর অসুস্থ্যতা দাবী ইত্যাদি। কোন ব্যক্তি বীমা গ্রহণের পর বীমা চলাকালীন দূর্ঘটনার কারণে স্থায়ীভাবে পঙ্গু বা অঙ্গহানী ঘটলে বীমার শর্তানুযায়ী বীমা কারী কর্তৃক যে দাবী পরিশোধ করা হয় তাকে অঙ্গহানী বা বিকলাঙ্গ দাবী বলে। বীমা গ্রহীতাকে মেয়াদ পূর্তিতে যে দাবী পরিশোধ করা হয় তাকে মেয়াদোত্তর দাবী বলা হয় এবং বীমা গ্রহীতার মেয়াদকালীন বীমা চালু অবস্থায় মৃত্যুবরণ করলে তার মনোনীতককে বীমাকারী কর্তৃক যে আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে মরণোত্তার দাবী বলে।

বীমা দাবী পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানীর নির্ধারিত অনেকগুলো চাহিদার প্রয়োজন হয় সেখানে “জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড” অনেকগুলো চাহিদার পরিবর্তে কমসংখ্যক চাহিদার ভিত্তিতে মাত্র ০৭ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের দাবী পরিশোধ করে থাকে। উল্লেখ্য যে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে দাবী পরিশোধের কথা থাকলে ও অল্প কিছু কোম্পানী ২/৩ বৎসরেও দাবী পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে যা গ্রাহক সেবার অন্তরায়।

মাননীয় প্রধানমন্ত্রী বীমা দিবসের উদ্বোধন করে আমাদের এই বীমা পেশাকে গৌরবান্বিত এবং অলংকৃত করেছেন। বীমা দিবসে সরকারীভাবে র‌্যালী সভা সমাবেশ হচ্ছে, বীমা দিবস নিয়ে টিভিতে টকশো হচ্ছে, জাতীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা হচ্ছে ফলে বীমার গুরুত অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। যে কোম্পানী যত দ্রুত দাবী পরিশোধ করবে সে কোম্পানী আগামী দিনে বীমা খাতের নেতৃত্ব দিবে।
“জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটিড” বিএফটিএন, বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দ্রুত দাবী পরিশোধ করে থাকে।

আপনারা জেনে খুশি হবেন, শুরু থেকেই জেনিথ ইসলামী লাইফ অত্যন্ত আন্তরিকতার সাথে বীমা দাবী পরিশোধ করে আসছে। “জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটিড” ২০২৪ সালের জানুয়ারী পর্যন্ত বীমা দাবী ও পলিসি বিনিয়োগ বাবদ ৬,০৩৯ জন বীমা গ্রাহককে প্রায় ২২ কোটি টাকা পরিশোধ করেছে।

বাংলাদেশে গ্রুপ বীমার অপার সম্ভবনা রয়েছে। জেনিথ লাইফ দেশের ৪ টি স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের মোট ৪৪,০০০ শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা চুক্তির আওতায় বীমা সুবিধা প্রদান করে আসছে।
বীমার আস্থা ফিরিয়ে আনার জন্য বীমা দাবী পরিশোধের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরিশেষে আমি মনে করি “করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানের ভিত্তিতে বীমা দিবসের অঙ্গীকার হইক দ্রুত দাবী পরিশোধ।

লেখক : এস এম নুরুজ্জামান
সিইও
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
সেক্রেটারী জেনারেল (ভারপ্রাপ্ত)- বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম।

zaman15april@gmail.com

সম্পর্কিত খবর