শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মর্দভিচেভকে রাশিয়ার স্থলবাহিনীর প্রধান নিয়োগ

ওলেগ সালিউকভ (৭০) গত সপ্তাহে পুতিনের আদেশে পদচ্যুত হন। তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পরিষদটি নিয়মিতভাবে পুতিনের সঙ্গে বৈঠক করে থাকে।

মারিউপোল শহরে দীর্ঘ ও কঠিন অবরোধ অভিযানের নেতৃত্বদানকারী জেনারেল আন্দ্রে মর্দভিচেভকে রাশিয়ার স্থলবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রুশ সেনাবাহিনীর সরকারি পত্রিকা রেড স্টার এ খবর জানিয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোউসোভ বলেন, ৪৯ বছর বয়সী এই জেনারেল একজন  অভিজ্ঞ যুদ্ধ কর্মকর্তা যিনি রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান-এর সময় দক্ষ সেনানায়কের গুণাবলি পুরোপুরি প্রদর্শন করেছেন।

২০২২ সালে ইউক্রেন আক্রমণের প্রথম দিকেই রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূলবর্তী ব্যস্ত বন্দরনগরী মারিউপোলে প্রবেশ করে এবং প্রায় তিন মাস ধরে নির্মম অবরোধ চালায়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, এতে প্রায় ৮,০০০ মানুষ প্রাণ হারায়।

সাবেক সময়ে ইউক্রেনের শস্যবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত মারিউপোল শহরটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় সামরিক সাফল্যগুলোর একটি। তবে যুদ্ধের কারণে শহরটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ পালিয়ে গেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা সংস্থা মর্দভিচেভকে আজভস্তাল ইস্পাত কারখানার অবরোধ অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করেছে। এই কারখানাটি আজভ ব্রিগেডের নিয়ন্ত্রণে ছিল, যাদের সঙ্গে ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। ওই কারখানাই ছিল শহরের শেষ প্রতিরোধস্থল।

ইউক্রেন মর্দভিচেভকে একজন যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করে এবং তাকে ইউক্রেনীয় বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর নৃশংসতার নির্দেশদানের অভিযোগে অভিযুক্ত করেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মর্দভিচেভ ইউক্রেনের পূর্বাঞ্চলের শিল্পশহর আভদিইভকা দখলের নেতৃত্ব দেন, যা তিন মাসব্যাপী রক্তক্ষয়ী অভিযানের পর সম্পন্ন হয়। এ অভিযানের জন্য তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ব্যক্তিগত অভিনন্দনবার্তা পান।

কাজাখস্তানে জন্মগ্রহণকারী মর্দভিচেভ ১৯৯৭ সাল থেকে রুশ সেনাবাহিনীতে কর্মরত এবং ২০১৬ সাল থেকে বিভিন্ন পদে কমান্ডিং দায়িত্ব পালন করে আসছেন।

তার পূর্বসূরি ওলেগ সালিউকভ (৭০) গত সপ্তাহে পুতিনের আদেশে পদচ্যুত হন এবং তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পরিষদটি নিয়মিতভাবে পুতিনের সঙ্গে বৈঠক করে থাকে।

সম্পর্কিত খবর