শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

ভোলায় জেলা প্রশাসকের কাছে শিক্ষকদের স্মারকলিপি

 

ইভান তালুকদার:

উচ্চ মাধ্যমিক কলেজে সহকারি অধ্যাপক পদ বহালসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের কাছে শিক্ষকদের স্মারকলিপি প্রদান। বিগত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সংশোধনী কমিটির ভার্চুয়াল সভায় কিছু খসড়া সিদ্ধান্তে শিক্ষকরা মর্মাহত। যেমন উচ্চ মাধ্যমিক কলেজের প্রভাষকদের জন্য সহকারি অধ্যাপক পদ বিলুপ্ত করা, যোগ্যতা থাকা সত্ত্বেও অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে প্রভাষকদের আবেদনের সুযোগ না দেয়া।

এই বৈষম্য তৈরি যাতে না হয় সে লক্ষ্যে জেলা প্রশাসক জনাব মাসুদ আলম সিদ্দিকের কাছে স্মারক লিপি জমা দেন শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদ, ভোলা জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মাকছুদুর রহমান সম্বনয়কারী শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ভোলা, অধ্যক্ষ হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাযাহারুল ইসলাম, সদর উপজেলা বাগশিষ সভাপতি মোঃ হারুন অর রশিদ, বাগশিষ নেতা সহকারি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

তারা মনে করেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে সহকারি অধ্যাপক পদ বিলুপ্ত করা হলে শিক্ষকদের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাবে। মেধাবী শিক্ষকরা পদোন্নতি না পেলে কখনোই উচ্চ মাধ্যমিক কলেজে শিক্ষকতা করতে আসতে চাইবে না। উক্ত খসড়ার আরো একটি বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজের সহকারি অধ্যাপকগন নিজস্ব কলেজের অধ্যক্ষের শূন্য পদে আবেদন আবেদন করতে পারবে না।

শিক্ষকরা মনে করেন পূর্বের ন্যায় কলেজ শিক্ষকদের সার্বিক মানউন্নয়নে প্রভাষকদের ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডে পলায়ন এবং ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের উপাধ্যক্ষ ও ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রভাষকদের অধ্যক্ষ পদে আবেদনের সুযোগ রাখা একান্ত প্রয়োজন। শিক্ষকরা আরো মনে করেন একমাত্র জাতীরকরন পারে সকল বৈষম্যের অবসান ঘটাতে।

 

সম্পর্কিত খবর