শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পাকিস্তানের টিম হোটেলে সানিয়া

শোয়েব মালিকের সঙ্গে পাকিস্তানের টিম হোটেলে যোগ দিলেন তার স্ত্রী সানিয়া মির্জা। আগামী রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ছেলে ইজহানকে নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের জৈব বলয়ে প্রবেশ করলেন ভারতীয় এই টেনিস তারকা।

আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের সঙ্গে বায়ো-বাবলে থাকতে পারবে তার পরিবার। ভারত এবং পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার পরিবার নিয়েই দলের সঙ্গে রয়েছেন। টিম ইন্ডিয়ায় বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দন আশ্বিনের পরিবার রয়েছে জৈব বলয়ে। পাকিস্তানের ফকর জামান,‌ মোহম্মদ হাফিজদের সঙ্গে পরিবার রয়েছে। পুরো টি-২০ বিশ্বকাপ পাকিস্তানের হোটেলে শোয়েব মালিকের সঙ্গেই থাকবেন বেন সানিয়া।

কিন্তু প্রতিবারের মতো এবারও বিপাকে পড়েছেন সানিয়া মির্জা। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। প্রতিবারই জানান, এমন হাইভোল্টেজ ম্যাচে ভারতকেই সমর্থন করেন তিনি। কিন্তু পাকিস্তানের দলের সঙ্গে বসে এবারও কি নিজের দেশকে সাপোর্ট করা সম্ভব হবে? এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন টেনিস সুন্দরী। তাই ম্যাচটা শেষ হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে সেটাই জানান সানিয়া। ভারতীয় টেনিস তারকা লেখেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখব।’ ভারতের জয় চাইলেও শোয়েব ভাল খেলুক চান সানিয়া। কারণ এটাই যে শেষ বিশ্বকাপ হতে চলেছে সাবেক পাকিস্তানি অধিনায়কের।

সম্পর্কিত খবর