শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ম্যাট্রিক পরীক্ষা দিতে বসেছি বলে মনে হচ্ছে

ঈদ নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। সেই ধকল সামল দিতে কাজ কমিয়ে নিয়ে এসেছিলেন। তারপর একবারে বিরতি; এসব আলাপ গেল আগস্ট মাসের মাঝামাঝি সময়ের।

এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় দিন বিয়ের পিঁড়িতে বসেছেন। একান্তে সময় কাটিয়েছেন নববধূর সঙ্গে। এই আলাপ শেষ করে কাজে ফিরেছেন ছোট পর্দার বড় তারকা অপূর্ব। আজ থেকে রাজধানী উত্তরার একটি শুটিং হাউজে ‘লাভ এন্ড ওয়ার’ শিরোনামের একটি নাটকের শুটে অংশ নিয়েছেন তিনি।

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যখন অপূর্ব সঙ্গে যোগাযোগ করা হল তখনও তিনি শুটে ব্যস্ত। সেই ফাঁকে এনটিভি অনলাইনকে অপূর্ব জানালেন, ‘দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে ম্যাট্রিক পরীক্ষা দিতে বসেছি বলে মনে হচ্ছে। তেমনই ভয় ভয় কাজ করছে একটু। তবে একটা বিরতির পর কাজে ফিরতে পেরে মনটা বেশ ফুরফুরে লাগছে।’

‘লাভ এন্ড ওয়ার’ নাটকটির নির্মাতা সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

নির্মাতা সূত্রে জানা গেছে, বিরতির পর শুটিংয়ে ফেরায় অপূর্বকে শুট শুরুর আগে মিষ্টিমুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

সম্পর্কিত খবর