শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভবন থেকে লাফিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার বাসা থেকে গতকাল সোমবার (১৩ জুন) সকাল ৮টায় প্রাইভেট পড়ার জন্য বের হয় এসএসসি পরীক্ষার্থী জুয়েল রানা ওরফে তমাল। সাড়ে ১১টায় তার মরদেহ পাওয়া যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

পুলিশ বলছে, সে আত্মহত্যার উদ্দেশ্যে ভবন থেকে লাফিয়ে পড়লে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিবারের দাবি- এই শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ অবস্থায় তার মৃত্যুর কারণ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এই ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ, পিবিআই ও সিআইডি।

তমাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের থানাপাড়া এলাকার মাসুদ রানার ছেলে। আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলো। তার বাবা মাসুদ পেশায় ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। সামনে এসএসসি পরীক্ষা থাকায় তমাল পড়াশোনা আর প্রাইভেট নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত।

কুষ্টিয়া মডেল থানা পুলিশ বলছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে সমবায় ভবনের চারতলা থেকে ঝাঁপ দিয়েছিল তমাল। এতে গুরুতর আহত হলে কয়েকজন তরুণ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, তমালের মরদেহে কোনো জখমের চিহ্ন নেই। তবে নাক ও মুখে রক্ত আছে। এ ছাড়া বাম হাতের কনুইয়ের নিচে কালো দাগ আছে।

নিহতের বাবা মাসুদ বলেন, দুই ভাইবোনের বড় তমাল। মেধাবী ছাত্র ছিল সে। তমাল কখনও কুষ্টিয়া যায়নি।

তার কাছে তেমন টাকাও থাকে না। তার বন্ধুরা তাকে সেখানে ডেকে নিয়ে থাকতে পারে। এ ছাড়া রাজনৈতিক প্রতিপক্ষ বা ব্যবসায়িক শত্রুতা থেকে তমালকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। আলমডাঙ্গায় কিছু করতে পারবে না জেনে তাকে কুষ্টিয়ায় নিয়ে খুন করা হয়েছে।

থানা পুলিশ আত্মহত্যার কথা বললেও সিআইডির এক কর্মকর্তা বলেন, যে ভবন থেকে ঝাঁপ দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে এমন কোনো আলামত মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নাসির উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে যারা তাকে হাসপাতালে ভর্তি করেছে তাদের খোঁজা হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেছে।

সম্পর্কিত খবর