শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

ছাত্রলীগের মারামারির জেরে চুয়েট বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই পক্ষের মারামারির জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে বসা বিভাগীয় প্রধানদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ফারুক উজ-জামান চৌধুরী।

তিনি বলেন, সোমবারের ঝামেলাসহ সব মিলিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য। আমাদের স্নাতকোত্তরের কোনো শিক্ষার্থী হলে নেই এখন। তাই তাদের জন্য হল বন্ধ হলে খুব একটা সমস্যা হবে না। তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

তিনি জানান, ঈদের ছুটিসহ সব মিলে ১৪ জুলাই পর্যন্ত সবকিছু্ বন্ধ থাকবে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রীদের এক দিন সময় দেয়া হয়েছে, তারা বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়বে।

জানা গেছে, গত শনিবার চট্টগ্রাম শহর থেকে চুয়েট ক্যাম্পাসে ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়া নিয়ে চুয়েট ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে গত দুইদিনও উত্তপ্ত ছিল ক্যাম্পাস। সংঘর্ষ হয়েছে কয়েক দফায়। সোমবার (১৩ জুন) দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। এতে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে উঠে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত খবর