শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ভক্তের বাড়ি গিয়ে চমকে দিলেন তৌসিফ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তার সঙ্গে ইমরান নামে এক ভক্ত গত পাঁচ বছর ধরে চেষ্টা করছিলেন দেখা করতে। কিন্তু কয়েকজন অনেকভাবে আশ্বাস দিলেও দেখা করতে পারেননি এই অভিনেতার সঙ্গে। বরং প্রতারণার শিকার হয়েছেন; ছিনতাই হয়েছে ইমরানের মুঠোফোন!

সম্প্রতি ইমরান ভিডিও কলে কথা বলেন এই তৌসিফ মাহবুর সঙ্গে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এবার তৌসিফ না জানিয়ে ঢাকা থেকে ছুটে যান নারায়নগঞ্জে ইমরানের বাসায়। তারই একটি ভিডিও ফেসবুকে আজ শেয়ার করেছেন তৌসিফ।

তাতে দেখা যায়, আকস্মিকভাবে ইমরানের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভক্ত। অনেক বুঝিয়ে তাকে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন উপহার দেন ইমরানকে। কিন্তু এটি নিতে অপারগতা প্রকাশ করেন ইমরান।

ভিডিওতে ইমরান বলেন ‘আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না।’ জবাবে তৌসিফ বলেন, ‘না, তোমাকে এটা নিতেই হবে।’ এরপর ইমরান নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।

সম্পর্কিত খবর