শিরোনাম
down of head

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর নেই

‘লিটল কমরেড’ নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ফ্লাশিং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

রফিকুল ইসলাম ১৯৫২ সালের ১ এপ্রিল ঢাকাতে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থেকেই তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সচেতন কর্মী এবং নিউক্লিয়াসের সক্রিয় কর্মী ছিলেন। তিনি যখন অষ্টম শ্রেণির ছাত্র, তখন সিরাজুল আলম খানের নির্দেশে ‘বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ শিরোনামে লিফলেট ছাপিয়ে ফেরার পথে পাকিস্তান স্পেশাল ফোর্সের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

১৯৭১-এ ফার্স্ট ব্যাচে বাংলাদেশ লিবারেশন ফোর্সের ট্রেনিং নিয়েছিলেন আসামের হাফলং-এ। ট্রেনিং শেষে তিনি কামরুল আলম খান খসরুর গ্রুপে পলিটিক্যাল কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। তাদের অবস্থান ছিল ডেমরা এলাকায় এবং যুদ্ধক্ষেত্র ছিল ঢাকা শহর। তিনি গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক ছিলেন।

সম্পর্কিত খবর