শিরোনাম
দেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকাতিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০%সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
down of head

বীমা দিবসের নতুন লোগো উন্মোচন

আগামী ১ মার্চ ‘জাতীয় বীমা দিবস ২০২২’ উদযাপন করা হবে। এ উপলক্ষে নতুন ডিজাইনের লোগো উন্মোচন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সোমবার (১৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’–এই স্লোগানে এবার সারাদেশে উদযাপিত হবে জাতীয় বীমা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে নানান কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। দিবসটির মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।

সম্পর্কিত খবর