শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বীউনিক চেয়ারম্যানের সাথে ইউএনডিপির সাক্ষাৎ

জলবায়ু ঝুঁকি এবং অন্তর্ভুক্তিমূলক বীমা নিয়ে আলোচনা করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ইনস্যুরেন্স অ্যান্ড রিস্ক ফাইন্যান্স ফ্যাসিলিটি (আইআরএফএফ)-এর একটি প্রতিনিধিদল সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বীউনিক)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সঙ্গে আইডিআরএ সদর দপ্তরে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ইনস্যুরেন্স ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নিয়ন্ত্রক সক্ষমতা জোরদারকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বীমা সেবার সুযোগ সম্প্রসারণ এবং ঝুঁকি অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে স্থিতিশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিনিধিদলে ছিলেন ডায়ানা লোর্ডেস আলমোরো, আঞ্চলিক বিশেষজ্ঞ (এশিয়া-প্যাসিফিক), আইআরএফএফ, ইউএনডিপি ব্যাংকক আঞ্চলিক কার্যালয় এবং মনিরুল হক, জাতীয় প্রোগ্রাম অফিসার, আইআরএফএফ, ইউএনডিপি বাংলাদেশ।

ডায়ানা লোর্ডেস আলমোরো বাংলাদেশের ইনস্যুরেন্স খাতকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন এবং আইডিআরএর কোন কোন ক্ষেত্রে সহায়তা প্রয়োজন হতে পারে—যেমন অন্তর্ভুক্তিমূলক ইনস্যুরেন্স, ঝুঁকি অর্থায়ন, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন—তা সম্পর্কে জানতে চান।

বৈঠকে আইডিআরএর সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর