গ্রুপ বীমার চেক দিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর গ্রুপ বীমা সুবিধা ভোগী ক্রাউন সিমেন্ট-এর চার (০৪) জন কর্মকর্তার গ্রুপ জীবন বীমা দাবী বাবদ মোট ২৭,০৭,৯৪৫ (সাতাশ লক্ষ সাত হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকার চেক হস্তান্তর করা হয়।
চার্টার্ড লাইফ-এর সিইও (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ ক্রাউন সিমেন্ট-এর গ্রুপ সিএফও জনাব মোঃ আহসান উল্লাহ এর নিকট উক্ত বীমা দাবীর চেক হস্তান্তর করেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফের সিএফও জনাব আবু আহমেদ কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কর্পোরেট বিজনেস জনাব রাজন চন্দ্র সাহা, ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কর্পোরেট অপারেশনস জনাব মোঃ কামরুল আহছান মজুমদার এবং ক্রাউন সিমেন্ট-এর হেড অব এইচ আর জনাব এ বি এম ইউসুফ আলী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।


