শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিশেষ অভিযানে নামছে পুলিশ

ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসন্ন পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

ডিএমপি মিডিয়া সেন্টারে সম্মেলনে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। তাদের গ্রেফতারে আমরা বিশেষ প্রোগ্রাম (অভিযান) শুরু করতে যাচ্ছি।’

সন্দেহভাজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চিকিৎসক মৃত্যুর ঘটনার পরই এমন সিদ্ধান্ত এলো। গত কয়েক মাস ধরেই রাজধানীতে বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইয়ের সময় হত্যা, ছুরিকাঘাতসহ নিজেদের মধ্যে বিভেদে খুনোখুনির ঘটনাও ঘটছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় আলোচিত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার কাছে যে টাকা ছিল, সেগুলো নিতে না পারলেও ছিনতাইয়ের উদ্দেশেই এ ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুলবুলকে ছুরিকাঘাতের পরই ঘটনাস্থলে অটোরিকশা ও বাস চলে আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের মিরপুর শাখা।

তাদের গ্রেফতারের পর গোয়েন্দা শাখা জানায়, ছিনতাইয়ের লক্ষ্যে ওইদিন পাঁচজন জড়ো হয়েছিল। প্রথমে বুলবুলের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।পরে টাকা নিতে চাইলে বাধা দেন বুলবুল। ওই সময় তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। অতিরিক্ত রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা গোয়েন্দা পুলিশের।

সম্পর্কিত খবর