শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

আইন সংশোধনের দাবি
বিআরটিএর সামনে আজ পরিবহন শ্রমিকদের অবস্থান

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ের সামনে আজ অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে একটি পরিবহন সংগঠন। অপরদিকে আইন সংশোধন নিয়ে করণীয় নির্ধারণ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ২১ ও ২২ নভেম্বর বর্ধিত সভা ডেকেছে। ওই সভায় নতুন কর্মসূচি আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এদিকে তফসিলভুক্ত না হওয়ায় সড়ক পরিবহন আইন কার্যকরে মোবাইল কোর্ট চালাতে পারছে না বিআরটিএ। সংস্থাটি আশা করছে, দু-এক দিনের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর মোবাইল কোর্ট শুরু করা যাবে। এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান ড. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, `রোববার বা সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্ট তফসিলভুক্ত করে গেজেট জারি হতে পারে। আশা করছি, বিধিমালার গেজেট প্রকাশ হতে বেশি সময় লাগবে না।

একাধিক পরিবহন শ্রমিক নেতা বলেন, ‘দুর্ঘটনার মামলা জামিনযোগ্যসহ সড়ক আইনের কয়েকটি ধারায় সংশোধন চান শ্রমিকরা। সরকারের বিভিন্ন দফতরে বারবার অনুরোধ সত্ত্বেও আইনটি সংশোধন ছাড়াই বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এনিয়ে ২১ ও ২২ নভেম্বর শ্রমিক ফেডারেশন বর্ধিত সভা ডেকেছে। ওই সভার এজেন্ডাগুলোর মধ্যে এক নম্বরে আছে সড়ক পরিবহন আইন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

সম্পর্কিত খবর