শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বাড়ছে সংক্রমণ, চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রীর কপালে

দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। শুধু সাধারণ মানুষ নয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনেকে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। আজ রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মুখেও সেই কথাই ওঠে এলো।

দুপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ঢাকা শহরের পাঁচটি এলাকায় (যাত্রাবাড়ী, দক্ষিণখান, সবুজবাগ, মোহাম্মদপুর ও মিরপুর) কলেরার টিকা দেওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানিং করোনার সংক্রমণ বাড়ছে। এ সময় করোনা পরীক্ষা বেশি করা দরকার। এ নিয়ে আমরা কিছুটা চিন্তিত।

করোনা টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন এমন সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া প্রায় শেষ হয়েছে। আশা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ৭০ শতাংশ মানুষ পূর্ণ ডোজের আওতায় আসবেন।

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে দুজনের। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ২৮০ জনের। আর করোনায় মৃত্যু হয়েছিল তিনজনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে, যা ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর থেকে এ পর্যন্ত সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

ঢাকার পাঁচটি এলাকায় কলেরার টিকাদান চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। এক বছরের বেশি বয়সীদের এই টিকা দেওয়া হবে। কর্মসূচি উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী কয়েকটি শিশুকে কলেরার টিকা খাওয়ান।

সম্পর্কিত খবর