শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

জার্মানির হোম টেক্সটাইল মেলায় অংশ নিলো বাংলাদেশি ব্যবসায়ীরা

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর জার্মানির ফ্রাংকফুর্টে আবারও অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী গ্রীষ্মকালীন ‘হোম এ্যান্ড টেক টেক্সটাইল’ মেলা। এ বছর বিশ্বের ৬৩ টি দেশ থেকে প্রায় দুই হাজার তিনশত কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ থেকে এ বছরের মেলায় অংশগ্রহণ করেছে নোমান টেরি টাওয়েল, যাবের যুবায়ের ফেব্রিক্স, মম টেক্স এক্সপো, শাবাব ফেব্রিকসহ বেশ কয়েকটি কোম্পানি।

এছাড়াও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে আগত একটি ব্যবসায়িক গ্রুপ প্রথমবারের মতো এ মেলায় অংশগ্রহণ করেছে।

এ বছররের মেলায় বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট শহিদুল্লাহ আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও অংশগ্রহণ করেন। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, ইউরোপে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে সরকার এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আশা করা যাচ্ছে আগামী অর্থ বছরে ইউরোপে বাংলাদেশি পণ্যের রপ্তানীর পরিমান দ্বিগুণ হবে।

মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে উৎপাদিত হোম টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে এবং বাংলাদেশে চলমান উন্নয়নে অবদান রাখতে কাজ করছেন তারা।

মেলা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চারদিনব্যাপী এ মেলায় প্রায় ১১৭টি দেশের ৬৩ হাজার ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আগামী বছর টেক্সটাইল মেলা হওয়ার কথা রয়েছে আগামী বছর ১০ থেকে ২৩ জানুয়ারি।

সম্পর্কিত খবর