শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, চুয়েটের ২ শিক্ষার্থী নিহত

চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়েটের পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচল করা শাহ আমানতের একটি বাস চট্টগ্রাম বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসছিল। দ্রুতগতিতে আসা বাসটি তাদের বহনকারী মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর