শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

‘বাড়ি ফিরল অনশনকারী সেই ছাত্রী’

 

শহীদুল ইসলাম, তারাগঞ্জ, রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১২দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করা স্কুল ছাত্রী তার নিজ বাড়িতে ফিরেছে।
প্রেমিক আলামিনের বাবা এবং অনশনকারী স্কুলছাত্রীর বাবা তাদের ছেলে মেয়েকে নিয়ে তারাগঞ্জ থানায় আসেন। দুই অভিভাবক তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদকে সাথে আলোচনা করেন। আলোচনায় মেয়ের বাবা বলেন, আমার মেয়ে ছোট তার এখনো বিয়ের বয়স হয়নি। সে কেবল অষ্টম শ্রেণীতে পড়ে, তাকে আমি উচ্চশিক্ষিত করব চাকরি করাবো, তারপর বিয়ে দেবো। মেয়ের বাবার এ কথায় স্বা-আনন্দে সহমত পোষণ করেন প্রেমিক আলামিনের বাবা। প্রেমিক আলামিনের বাবা বলেন, তারা দু’জনেই ছোট বয়স কম, এদের কারোরই বিয়ের বয়স হয়নি।
তারা দুজনেই আগে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়ে কাজ করুক, তারপর আমরা দুই পরিবার মিলে ধুমধাম করে বিয়ে দেবো। অভিভাবকদের কথা বুঝতে পেরে উচ্চ শিক্ষিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়ে বাবার সাথে নিজ বাড়িতে চলে যায়। এসময় প্রেমিক আল আমিন ও উচ্চশিক্ষিত হয়ে নিজ পায়ে দাঁড়ানোর কথা ব্যক্ত করে- সবার সম্মতিতে বিয়ের কথা বলেন।

ভালোবাসার কারণে গত ২৮শে সেপ্টেম্বর তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী, একই উপজেলার বরাতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র প্রেমিক আলামিনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়।
সেখানে ১২দিন অনশনের পর অবশেষেতার বাবার সাথে নিজ বাড়িতে ফিরেছেন।
তাগস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ছেলে-মেয়ে উভয়পক্ষের অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে থানায় এসেছিল। আমিও উভয় পক্ষের অভিভাবকের সাথে কথা বলেছি। তারা উভয়েই সম্মতি দিয়ে নিজ নিজ সন্তানদের কে নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।

সম্পর্কিত খবর