শিরোনাম
ডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
down of head

বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ শুরু ১৭ মার্চ

দেশের জুয়েলারি শিল্পকে দেশে ও বিদেশে নতুন করে তুলে ধরতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২। ’ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৭ মার্চ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত তিনদিনের জুয়েলারি এক্সপো-২০২২ উদ্বোধন হবে।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভক্ষণে বাংলাদেশ জুয়েলারি এক্সপোর-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী ও কর্মকর্তাদের।

বাজুস প্রেসিডেন্ট ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং জুয়েলারি শিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবেন দেশের জুয়েলারি ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

১৭ থেকে ১৯ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি ও পুষ্পগুচ্ছ হলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জুয়েলারি এক্সপোতে-২০২২ দেশ-বিদেশের অনেক ক্রেতা-বিক্রেতার শতাধিক স্টল অংশ নেবে।
বাংলাদেশ জুয়েলারি এক্সপোতে-২০২২ আগত ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে বিশাল মূল্যছাড়সহ আকর্ষণীয় সব অফার। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কোষাধ্যক্ষ ও এক্সিবিশন ট্রেড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান উত্তম বণিক বলেন, প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ দেশের স্বর্ণ ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করবে। খুলে যাবে রপ্তানির দুয়ার। বৈদেশিক মুদ্রা উপার্জনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

আজ বুধবার বিকেল তিনটায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে বাজুস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন উত্তম বণিক।

সম্পর্কিত খবর