শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

“বন্যা কবলিত মানুষদের অভুক্ত রেখে সরকার রাষ্ট্রীয় টাকায় আতশবাজি কিনছে”

ঝিনাইদহে শ্রমিকদের বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ অভিযোগ করে বলেছেন, সরকার বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জবাসিকে অভুক্ত রেখে রাষ্ট্রীয় টাকায় উৎসব পালনের জন্য আতশবাজি কিনছে। তিনি বলেন এই নিষ্ঠুরতা কাম্য নয়। ভারত এক তরফা ভাবে তিস্তা নদী ও ফারাক্কার সব গেট খুলে দিয়েছে। অথচ সরকার গদি হারানোর ভয়ে নিশ্চুপ। এই সরকার জনগনের নয়, প্রতিবেশি দেশের দালাল সরকার। এম এ মজিদ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা শ্রমিকদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে আয়োজিত সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতিয়ার রহমান ফরাজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি না দিয়ে সরকার ভুল করছে। তাকে মুক্তি না দিলে বিএনপি কঠোর হবে বলেও বক্তারা উল্লেখ করেন। হাসিনা সরকারকে অবৈধ উল্লেখ করে তাদের ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর