শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

বঁটি দিয়ে কুপিয়ে শ্বশুরকে মারলেন পুত্রবধূ

পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারাল বঁটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন।

(৩১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সোমবার ভোর ৪টার দিকে মোজাম হোসেনের মৃত্যু হয়।

নিহত মোজামের বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সঙ্গে গত ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমি মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। তিনি ঢাকার মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে হঠাৎ রুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং হাতের কাছে থাকা ধারাল বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। একপর্যায়ে রুমি নিজেকেও ওই বঁটি দিয়ে আঘাত করেন।

এ সময় গুরুতর আহত অবস্থায় শ্বশুর মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর