কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু
পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট খোলার আবেদন সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
নতুন এ সুবিধার ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপ থেকেই বিও অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। আবেদন-পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়ায় গ্রাহকদের সহায়তা দেবে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (সিবিআইএল)।



