শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

ফের বিয়ে করতে চাওয়ায় বাবার কান ও জিহ্বা কাটলেন ছেলে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বাবার কান ও জিহ্বা কেটে দিয়েছেন ছেলে।

রোববার (২৬ জুন) রাত ২টার দিকে উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত আরমানের (১৯) মা প্রায় তিন মাস আগে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। পরে বাবা আমিন উদ্দিন (৫২) দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে এ সংবাদ শোনার পর রোববার রাত পৌনে ৯টার দিকে বাবার সঙ্গে ছেলের কথা-কাটাকাটি হয়। পরে একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বিছানায় আগুন দেন। এ সময় বাবার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান। এ সময় বাবা ছেলেকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।

এদিকে একই দিন রাত ২টার দিকে অভিযুক্ত আরমান সিঁদ কেটে ঘরে ঢুকে চাকু দিয়ে বাবার কানের অর্ধেক অংশ কেটে ফেলেন। এ সময় চাকু দিয়ে এলোপাতাড়ি শরীরের কোপাতে থাকেন। তবে একপর্যায়ে চাকুর আঘাতে জিহ্বা কেটে যায়। এ সময় ভুক্তভোগী আমিন উদ্দিনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আরমান দরজা খুলে পালিয়ে যান। পরে স্থানীয়রা আমিন উদ্দিনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সোহেল মুফতি বলেন, এ বিষয়ে এখনও কেউ থানায় জানায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর