শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ফাতিমাকে বিয়ে করেছেন আমির?

চলতি বছরের জুলাই মাসে যৌথ বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও। এর আগে থেকেই গুঞ্জন ছিল, আমিরের ‘দঙ্গল’ সিনেমার সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা।

ফাতিমা আর আমিরের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তদের ধারণা, ফাতিমাকে নাকি বিয়ে করেছেন আমির। তৃতীয় বিয়ে সেরে আমির নাকি নতুন স্ত্রী সানার সঙ্গে একান্তে সময়ও কাটাচ্ছেন!

যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে ফাতিমা আর আমিরকে একসঙ্গে দেখা গেলেও ছবিটি আসল নয়। ছবিটিতে নাকি আমিরের পাশে ছিলেন কিরণ। এটি একটি পুরানো ছবি। মূলত ছবিটি এডিট করে কিরণের মুখের জায়গায় ফাতিমার মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

ছবিটি এডিট করা হলেও আমিরের সঙ্গে ফাতিমার প্রেমের গুঞ্জন পুরো বলিউড জুড়েই। কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের মধ্যেই এই সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছিল সামাজিকমাধ্যম। গুঞ্জন উঠেছিল, দঙ্গল গার্ল ফতিমার জন্যই নাকি ঘর ভেঙেছে আমির-কিরণের।

‘দঙ্গল’ সিনেমায় আমির ও ফাতিমা একসঙ্গে অভিনয় করেছেন। সেখানে আমির-কন্যার চরিত্রে দেখা যায় ফাতিমাকে। বলিউডের সূত্র বলছে, তখন থেকেই নাকি সম্পর্ক তৈরি হয় আমির-ফাতিমার। কেবল ‘দঙ্গল’ নয়, ‘থাগস অফ হিন্দুস্থান’ সিনেমাতেও তারা একসঙ্গে কাজ করেছেন।

সম্পর্কিত খবর