শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

ব্যবসা বহুমুখী করার উদ্যোগ নিয়েছে ফরচুন সুজ লিমিটেড
ফরচুন গ্যালারির ৪৯% শেয়ার নেবে ফরচুন সুজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেড ব্যবসা বহুমুখী করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কোম্পানিটি লাইফস্টাইল প্রোডাক্টের চেইন স্টোরের ব্যবসায় নামছে। তবে কোম্পানিটি সরাসরি নিজে এই ব্যবসা করবে না। বরং ফরচুন গ্যালারি নামের প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে এই ব্যবসার অংশীদার হবে।

গত ১১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে ইতোমধ্যে প্রকাশও করেছে। তবে তাতে ফরচুন গ্যালারি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। কোম্পানি সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই ব্যবসা সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে, ফরচুন সুজ লিমিটেডের কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভুঁইয়া  বলেন, মূলত: ব্যবসা বহুমুখীকরণ পরিকল্পনার অংশ হিসেবেই ফরচুন গ্যালারিতে বিনিয়োগ করবে ফরচুন সুজ। ফরচুন সুজ এই কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার ধারণ করবে। ফরচুন গ্যালারির পরিশোধিত মূলধন হবে ৫ কোটি টাকা। আর কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা।

তিনি বলেন, ফরচুন গ্যালারিতে মূলত লাইফস্টাইল প্রোডাক্ট বিক্রি করা হবে। দেশ-বিদেশের সেরা ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যাবে তাতে। প্রথমে রাজধানীসহ কয়েকটি নির্বাচিত শহরে এই গ্যালারি তথা শোরুম চালু করা হবে। পর্যায়ক্রমে এটিকে সারাদেশের গুরুত্বপূর্ণ শহরে নিয়ে যাওয়া হবে।

তবে কবে নাগাদ ফরচুন গ্যালারির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, প্রথম বছরে কতগুলো আউটলেট করা হবে এবং কোম্পানির সম্ভাব্য টার্নওভার (পণ্য বিক্রির পরিমাণ) কত হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে ফরচুন সুজের কোম্পানি সচিব বলেন, সব কিছু প্রাথমিক পর্যায়ে আছে।

উল্লেখ, ফরচুন সুজ লিমিটেড শতভাগ রপ্তানিমুখী একটি ফুটওয়্যার কোম্পানি। এই কোম্পানি নারী-পুরুষ ও শিশুদের জন্য স্পোর্টস সুজ, বুট ও কেডসসহ নানা ডিজাইনের জুতা উৎপাদন করে থাকে।

২০১২ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা এই কোম্পানি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৫৪ কোটি ৭৯ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১৫ কোটি ৪৯ লাখ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য অনুসারে,মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৯ শতাংশ উদ্যোক্তাদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে, ৫৪ দশমিক ৬২ শতাংশ শেয়ার। বাকী শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

ফরচুন সুজ লিমিটেডের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটি ১৯ কোটি ৬২ লাখ টাকা নীট মুনাফা করে।

সম্পর্কিত খবর