প্রোটেক্টিভ ইসলামী লাইফের সিইওর অনুমোদন পেলেন ডা. কিশোর বিশ্বাস
ডা. কিশোর বিশ্বাসকে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বুধবার (৭ ফেব্রুয়ারি) এই নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে।
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসার প্রসারে নিরন্তর ছুঁটে চলছেন ডা. কিশোর বিশ্বাস। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩ বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন দিয়েছে আইডিআরএ।
তরুণ এই সিইও ২০১৪ সালের ২০ জানুয়ারি সহকারি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রোটেক্টিভ ইসলামী লাইফে যোগদান করেন। তিনি কোম্পানিটির বিজনেস হেড অব গ্রুপ, ক্লেইমস, আন্ডাররাইটিং এবং পলিসি সার্ভিস বিভাগের দায়িত্বও পালন করেন। কয়েক দফা পদোন্নতি পেয়ে ২০২১ সালের জানুয়ারিতে তিনি বীমা প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীর দায়িত্ব নেন। সবশেষ তাকে সিইও হিসেবে অনুমোদন দিয়েছে আইডিআরএ।
এরআগে ডা. কিশোর হামদর্দ টি কোম্পানির নির্বাহী কর্মকর্তা এবং শাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের করপোরেট বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।



