আইডিআরএ’র নতুন সদস্যকে শুভেচ্ছা জানিয়েছে বিআইএফ
বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফের পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ প্রাপ্ত নতুন সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিআইএফ প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি আইডিআরএর কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিআইএফ প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী, বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান, মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ, ন্যাশনাল লাইফের সিইও কাজীম উদ্দীন, চার্টার্ড লাইফের সিইও এস এম জিয়াউল হক, যমুনা লাইফ ইন্স্যুরেন্সর সিইও কামরুল হাসান খন্দকার, প্রাইম ইসলামী লাইফের সিইও সামছুল আলম, সন্ধানী লাইফের সিইও নিমাই কুমার সাহা ও এনআরবি ইসলামিক লাইফের সিইও শাহ জামাল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৩ জানুয়ারি সরকারের অতিরিক্ত সচিব (অবসর) বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি’কে আইডিআরএর (প্রশাসন) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।



