শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক

 

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পাম্পে জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রেখে ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ১ ডিসেম্বর থেকে। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল ইত্যাদি।

বগুড়া প্রেসক্লাবে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব, পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান রতন এই ঘোষণা দেন।

মিজানুর রহমান রতন বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে সরকার প্রতিশ্রুতসহ ১৫ দফা দাবি মানা না হলে আগামী ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পাম্পে কর্মবিরতি পালন করা হবে। এসময় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল, বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ এআরএম খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি এবিএম সিদ্দিক, উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সভাপতি আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, পেট্রোলপাম্প মালিক আবদুর করিম, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর