পূর্ব ইউক্রেনে রুশ হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। দোনেৎস্কর গভর্নরের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দোনেৎস্কর গভর্নর পাভলো কিরিলেনকো জানিয়েছেন, অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

তিনি আরও জানান, লাইমান শহরে রাশিয়ার হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ভুগলেদার শহরে আরও চারজন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে নিহত হয়েছেন দুজন।

কিরিলেনকো বলেন, প্রায় এক মাস আগে ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর থেকে রুশ আক্রমণে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এদিকে, ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের হামলায় একজন নিহত হয়েছেন। কচুবিভস্কি রুরাল কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরহত হয়েছেন আরও চারজন।

 

সম্পর্কিত খবর