শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুলিশের ভয়ে ভবন থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট যমুনা ব্যাংকের পেছনে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ দেখে ভবন থেকে লাফিয়ে পড়ে মো. মুন্না প্রকাশ মনাইয়া (২২) মারা গেছে।

রোববার (১৭ অক্টোবর) ভোর সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুন্না একই থানার ফরিদারপাড়া হারুন চেয়ারম্যানের বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, বহদ্দারহাট মোড়ে পরিত্যক্ত একটি ভবনে নিয়মিত ইয়াবা সেবনের আসর বসে। রোববার রাত সোয়া ৩টার দিকে সেখানে অভিযান চালাই। পুলিশ দেখে তিনজন জানালা দিয়ে লাফ দিলে মুন্না কার্নিশের সঙ্গে লেগে নিচে মাটিতে পড়ে আহত হয়। অন্য দুইজন পালিয়ে যায়। সেখান থেকে মুন্নাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি বলেন, ভবনটির তৃতীয় তলায় অভিযানে আমরা ৬২২ পিস ইয়াবাসহ মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পর্কিত খবর