শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মার্কেটিং অফিসারের বাজার মনিটরিং নিয়ে জনমনে প্রশ্ন

সকাল থেকে রিকসা চালিয়ে যে আয় হয়েছে তাই দিয়ে বাজার করতে এসে দেখেন গত সপ্তাহের চেয়ে দাম বেড়েছে সব কিছুর। আমাদের আয় না বাড়লেও দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে ভালো নেই আমাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষ। একটু মুরগীর গোস্ত, সবজী কিনবো তার দামও আকাশ ছোঁয়া।

বাজার করতে এসে এ ভাবেই কথা গুলো বলছিলেন রাজ্জাক হোসেন নামের এক রিকসা চালক। রোববার ঝিনাইদহ শহরের বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় সব জিনিসের। গত সপ্তাহ চিকন চাল প্রতি কেজি ৫৫ টাকা থেকে বেড়ে ৫৭ টাকা। আর মোটা চালের দাম কেজিতে ২টাকা কমে দাড়িয়েছে ৪৪টাকায়। এ দিকে লাগামহীন গমের আটার দাম। গত সপ্তহে এক কেজির (প্যাকেট) আটা ৩৪ টাকা থাকলেও রোববার ৩৮ টাকা বিক্রি হচ্ছে।

আগামী সপ্তাহে আরেক ধাপ বেড়ে ৪২ টাকা হতে পারে বলছেন বিক্রেতারা। আর ময়দার দাম বড়েছে কেজিতে ৯টাকা। সেই সাথে কেজিতে ৩ টাকা বেড়েছে চিনির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা। সপ্তাহের ব্যবধানে বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৫৪ টাকায়। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী ৫দিনের ব্যবধানে এই সয়াবিন তেলের দাম বেড়েছে ৪ শতাংশ। তবে বাজারে ডিমের দাম হালিতে ৩টাকা কমেছে।

গত সপ্তাহে যে ডিমের দাম ছিল ৩৮ টাকা, বর্তমানে ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকা হালি। এদিকে তেজপাতা প্রতি কেজি ২০০ টাকা, আদা ৮০ থেকে ৯০ টাকা কেজি হলেও রোববার বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। আর রসুন কেজিতে ৪৫ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ৬০ টাকা। আলুর দাম সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকার মধ্যে। আর পাল্লা দিয়ে বাড়ছে পেয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৪৫ থেকে ৬৫টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন সবজির বাজার রয়েছে চড়া। ঝিনাইদহের নতুন হাটখোলা বাজারে বাজার করতে এসে বেসরকারি চাকরিজীবী শরিফুল ইসলাম বলেন, বাজার থেকে পণ্য কেনা কষ্টসাধ্য হয়ে উঠছে। মানুষের আয়ের যে অবস্থা তার সাথে ব্যায়ের কোনো মিল নেই। ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন একটু কম দাম পাওয়ার জন্য।

মানুষ বাজারের এমন উত্তাপ টের পাচ্ছেন হাড়ে হাড়ে। আব্দুল্লাহ নূর তুষার নামের এক দিনমজুর বলেন, আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। দিনমুজুরি করে সারাদিন যে টাকা আয় করি বাজার করতে গেলে সব শেষ। তাহলে চলবো কী করে। সংসারে আরো খরচ রয়েছে। বাজার করতে এসে সোহেল রানা বলেন, সপ্তাহ ধরেই উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। এতে কারো যেনো কোন মাথা ব্যাথা নেই। প্রশাসনিক পদক্ষেপ না থাকায় হতদরিদ্ররা পড়ছে বিপাকে। খাদ্য নিরাপত্তা ও মার্কেটিং অফিসারের বাজার মনিটরিং না থাকায় ভোক্তারা পদে পদে জিনিস কিনে ঠকছে। পরিবার পরিজন নিয়ে দুবেলা দু মুঠো খেয়ে বাচার উপায় থাকছে না মানুষের। মহামারীর কারণে কপাল পুড়েছে প্রতিটি মানুষের। যাদের চাকরি চলে গেছে, তাদের বেশির ভাগই চাকরি ফিরে পাননি। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজারের আগুন মুল্যে মানুষ পুড়ে মরছে।

 

 

সম্পর্কিত খবর