শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

২০ গজ দূরত্বে একই ট্রেনে কাটা পড়লেন নারী-পুরুষ

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সাইদুল ইসলাম (৩৫) ও অজ্ঞাতপরিচয় নারী (৩২)।

শনিবার দিবাগত রাতে কমলাপুরগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। রোববার ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন এ তথ্য নিশ্চিত করেন।

এএসআই সাকলাইন জানান, নিহত পুরুষের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একই ট্রেনের নিচে বিশ গজ দূরত্বে দুর্ঘটনা দু’টি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত সাইদুল ইসলাম (৩৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি বরগুনা সদর উপজেলার আন্দার মানিক গ্রামের জালাল হাওলাদারের সন্তান। বর্তমানে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। মৃত নারীর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল কিনা এ বিষয়েও নিশ্চিতভাবে জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর